জাগ' আলসশয়নবিলগ্ন জাগ' তামসগহননিমগ্ন ।। ধৌত করুক করুণারুণবৃষ্টি সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি, জাগ' দঃখভারনত উদ্দমভগ্ন ।। জ্যোতিসম্পদ ভরি দিক চি্ত্ত ধনপ্রলোভননাশন বিত্ত, জাগ', পুণ্যবসন পর' লজ্জিত নগ্ন ।।