জানি, জানি হল যাবার আয়োজন- তবু, পথিক, থামো থামো কিছুক্ষণ।। শ্রাবণগগন বারি-ঝরা, কাননবীথি ছায়ায় ভরা, শুনি জলের ঝরোঝরে যুথীবনের ফুল-ঝরা ক্রন্দন।। যেয়ো- যখন বাদলশেষর পাখি পথে পথে উঠবে ডাকি ডাকি। শিউলিবনের মধুর স্তবে জাগবে শরৎলক্ষ্মী যবে, শুভ্র আলোর শঙ্খরবে পরবে ভালে মঙ্গলচন্দন।।