গীতবিতান
← সব গান

জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা তরণী

পর্যায়: পূজা

জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী লইবে মোরে ভবসাগর-কিনারে হে প্রভু । করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া, দাঁড়াব আসি তব অমৃতদুয়ারে হে প্রভু ।। জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া রেখেছ মোরে তব অসীম ভূবনে হে- জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে, জীবন হতে নিয়েছ নব জীবনে হে প্রভু । জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত শয়ান আছে তব নয়নসমুখে হে প্রভু । আমার হাতে তোমার হাত রয়েছে দিনরজনী, সকল পথে-বিপথে সুখে-অসুখে হে প্রভু । জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না, দিবে না ফেলি বিনাশভয়পাথারে হে- এমন দিন আসিবে যবে করুণাভরে আপনি ফুলের মতো তুলিয়া লবে তাহারে হে প্রভু ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-01