গীতবিতান
← সব গান

জানি তোমার অজানা নাহি গো

পর্যায়: প্রেম

জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে । আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে ।। কী বলিতে পাছে কী বলি তাই দূরে চলে যাই কেবলি, পথপাশে দিন বাহি গো- তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে ।। চির নিশীথতিমিরগহনে আছে মোর পূজাবেদী- চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি । বিজন দিবস-রাতিয়া কাটে ধেয়ানের মালা গাঁথিয়া, আনমনে গান গাহি গো- তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-15