গীতবিতান
← সব গান

জানি জানি তোমার প্রেমে

পর্যায়: পূজা

জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে, আমি সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের শেষে ।। সেথায় প্রেমের চরম সাধন, যায় খসে তার সকল বাঁধন- মোর হৃদয়পাখির গগন, তোমার হৃদয়দেশে ।। ওগো, জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা তোমার গভীর রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা । আমার দেহে ধরার পরশ তোমার সুধায় হল সরস- আমার ধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28