গীতবিতান
← সব গান

যারা বিহান-বেলায় গান এনেছিল

পর্যায়: প্রেম ও প্রকৃতি

যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে সাঝেঁর বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে । একা বসে আছি হেথায় যাতায়াতের পথের তীরে, আজকে তারা এল আমার স্বপ্নলোকের দুয়ার ঘিরে । সুরহারা সব ব্যথা যত একতারা তার খুঁজে ফিরে । প্রহর-পরে প্রহর যে যায়, বসে বসে কেবল গণি নীরব জপের মালার ধ্বনি অন্ধকারের শিরে শিরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11