গীতবিতান
← সব গান

যারে নিজে তুমি ভাসিয়েছিলে

পর্যায়: পূজা

যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখধারার ভরা স্রোতে তারে ডাক দিলে আজ কোন্‌ খেয়ালে আবার তোমার ও পার হতে ।। শ্রাবণ-রাতে বাদল-ধারে উদাস ক'রে কাঁদাও যারে আবার তারে ফিরিয়ে আনো ফুল-ফোটানো ফাগুন-রাতে ।। এ পার হতে ও পার ক'রে বাটে বাটে ঘোরাও মোরে । কুড়িয়ে আনা, ছড়িয়ে ফেলা, এই কি তোমার একই খেলা- লাগাও ধাঁধা বারে বারে এই আঁধারে এই আলোতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11

যারে নিজে তুমি ভাসিয়েছিলে – গীতবিতান