গীতবিতান
← সব গান

যাদের চাহিয়া তোমারে ভুলেছি

পর্যায়: পূজা

মিশ্র কেদারা । একতাল যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে ; তারা আসে,তারা চলে যায় দূরে, ফেলে যায় মরু-মাঝারে ।। দু দিনের হাসি দু দিনে ফুরায়, দীপ নিভে যায় আঁধারে ; কে রহে তখন মুছাতে নয়ন, ডেকে ডেকে মরি কাহারে ?। যাহা পাই তাই ঘরে নিয়ে যাই আপনার মন ভুলাতে- শেষে দেখি হায় ভেঙে সব যায়, ধুলা হয়ে যায় ধুলাতে । সুখের আশায় মরি পিপাসায় ডুবে মরি দুখপাথারে- রবি শশী তারা কোথা হয় হারা, দেখিতে না পাই তোমারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11