গীতবিতান
← সব গান

জাগে নি এখনো জাগে নি

পর্যায়: চণ্ডালিকা

মা । জাগে নি এখনো জাগে নি রসাতলবাসিনী নাগিনী । বাজ্‌ বাজ্‌ বাজ্‌ বাঁশি, বাজ্‌ রে মহাভীমপাতালী রাগিণী- জেগে ওঠ্‌ মায়াকালী নাগিনী- ওরে মোর মন্ত্রে কান দে- টান দে, টান দে, টান দে, টান দে । বিষগর্জনে ওকে ডাক দে পাক দে, পাক দে, পাক দে, পাক দে । গহ্‌বর হতে তুই বার হ সপ্তসমুদ্র পার হ । বেঁধে তার আন্‌ রে- টান্‌ রে, টান্‌ রে, টান্‌ রে । নাগিনী জাগল, জাগল, জাগল- পাক দিতে ঐ লাগল, লাগল, লাগল- মায়াটান ঐ টানল টানল, টানল । বেঁধে আনল, বেঁধে আনল ।। এইবার নৃত্যে করো আহ্‌বান ধর তোরা গান । আয় তোরা যোগ দিবি আয় যোগিনীর দল । আয় তোরা আয়, আয় তোরা আয়, আয় তোরা আয় ।। জাগে নি এখনো জাগে নি ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-01