গীতবিতান
← সব গান

জাগে নাথ জোছনারাতে

পর্যায়: পূজা

জাগে নাথ জোছনারাতে- জাগো, রে অন্তর, জাগো ।। তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে নিমেষহারা আঁখিপাতে ।। নীরব চন্দ্রমা নীরব তারা নীরব গীতরসে হল হারা- জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে- জাগে রে সুন্দর সাথে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04