জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ । ধন্য হল, ধন্য হল মানবজীবন ।। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায়ে বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন ।। তোমার যঞ্জে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি- গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি । এখন সময় হয়েছে কি ? সভায় গিয়ে তোমায় দেখি' জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন ।।