গীতবিতান
← সব গান

জগতে তুমি রাজা অসীম প্রতাপ

পর্যায়: পূজা

জগতে তুমি রাজা, অসীম প্রতাপ- হৃদয়ে তুমি হৃদয়নাথ হৃদয়হরণরূপ ।। নীলাম্বর জ্যোতিখচিত চরণপ্রান্তে প্রসারিত, ফিরে সভয়ে নিয়মপথে অনন্তলোক ।। নিভৃত হৃদয়মাঝে কিবা প্রসন্ন মুখচ্ছবি প্রেমপরিপূর্ণ মধুর ভাতি । ভকতহৃদয়ে তব করুণারস সতত বহে, দীনজনে সতত করো অভয় দান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-09