গীতবিতান
← সব গান

জাগো হে রুদ্র জাগো

পর্যায়: পূজা

জাগো হে রুদ্র, জাগো- সুপ্তিজড়িত তিমিরজাল সহে না, সহে না গো । এসো নিরুদ্ধ দ্বারে, বিমুক্ত করো তারে, তনুমনপ্রাণ ধনজনমন, হে মহাভিক্ষু, মাগো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04