গীতবিতান
← সব গান

জাগ আলসশয়নবিলগ্ন জাগ

পর্যায়: বিচিত্র

জাগ' আলসশয়নবিলগ্ন । জাগ' তামসগহননিমগ্ন ।। ধৌত করুক করুণারুণবৃষ্টি সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি, জাগ' দুঃখভারনত উদ্যমভগ্ন ।। জ্যোতিসম্পদ ভরি দিক চিত্ত ধনপ্রলোভননাশন বিত্ত, জাগ' পুণ্যবসন পর লজ্জিত নগ্ন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20