গীতবিতান
← সব গান

জাগ জাগ রে জাগ সঙ্গীত

পর্যায়: পূজা

জাগ' জাগ' রে জাগ' সঙ্গীত- চিত্ত-অম্বর কর' তরঙ্গিত নিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে ।। মুক্তবন্ধন সপ্তসুর তব করুক বিশ্ববিহার, সূর্যশশিনক্ষত্রলোকে করুক হর্ষ প্রচার । তানে তানে প্রাণে প্রাণে গাঁথ' নন্দনহার । পূর্ণ কর' রে গগন-অঙ্গন তাঁর বন্দনগানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04