জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব । মোরা জয়মালা গেঁথে আশা চেয়ে বসে রব ।। মোরা আঁচল বিছায়ে রাখি পথধূলা দিব ঢাকি, ফিরে এলে হে বিজয়ী, তোমায় হৃদয়ে বরিয়া লব ।। আঁকিয়ো হাসির রেখা সজল আঁখির কোণে, নব বসন্তশোভা এনো এ শূন্যবনে ।। তোমার সোনার প্রদীপে জ্বালো আঁধার ঘরের আলো, পরাও রাতের ভালে চাঁদের তিলক নব ।।