গীতবিতান
← সব গান

যাই যাই ছেড়ে দাও

যাই যাই, ছেড়ে দাও- স্রোতের মুখে ভেসে যাই । যা হবার হবে আমার, ভেসেছি তো ভেসে যাই ।। ছিল যত সহিবার সহেছি তো অনিবার- এখন কিসের আশা আর । ভেসেছি তো ভেসে যাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-29