গীতবিতান
← সব গান

যায় যদি যাক সাগরতীরে

পর্যায়: চণ্ডালিকা

যায় যদি যাক সাগরতীরে- আবার আসুক, আসুক ফিরে । রেখে দেব আসন পেতে হৃদয়েতে । পথের ধুলো ভিজিয়ে দেব অশ্রুনীরে । যায় যদি যাক শৈলশিরে- আসুক ফিরে, আসুক ফিরে । লুকিয়ে রব গিরিগুহায়, ডাকব উহায়- আমার স্বপন ওর জাগরণ রইবে ঘিরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28