যখন ভাঙল মিলন্-মেলা
ভেবেছিলেম ভুলব না আর চক্ষের জল ফেলা ।।
দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়-
জানি নে তো কখন এল বিস্মরণের বেলা ।।
দিনে দিনে কঠিন হল কখন বুকের তল-
ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল ।
হঠাৎ দেখা পথের মাঝে, কান্না তখন থামে না যে-
ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ।।