যখন দেখা দাও নি, রাধা, তখন বেজেছিল বাঁশি ! এখন চোখে চোখে চেয়ে সুর যে আমার গেল ভাসি ! তখণ নানা তানের ছলে ডাক ফিরেছে জলে স্থলে, এখন আমার সকল কাঁদা রাধার রূপে উঠল হাসি ।।