যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে।। হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে- গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে।। তুমি গেলে যখন একলা চলে চাঁদ উঠেছে রাতের কোলে। তখন দেখি, পথের কাছে মালা তোমার পড়ে আছে- বুঝেছিলাম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে।।