গীতবিতান
← সব গান

সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে

পর্যায়: প্রকৃতি

সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে আমার মেঠো ফুলের পাশাপাশি, তখন শুনেছিলেম তারার বাঁশি ।। যখন সকালবেলা খুঁজে দেখি স্বপ্নে-শোনা সে সুর একি আমার মেঠো ফুলের চোখের জলে সুর উঠে ভাসি ।। এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে, শেষে ধরা দিল ধরার ধূলির 'পরে । এ যে ঘাসের কোলে আলোর ভাষা আকাশ-হতে-ভেসে-আসা- এ যে মাটির কোলে মানিক-খসা হাসিরাশি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04

সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে – গীতবিতান