গীতবিতান
← সব গান

যখন তোমায় আঘাত করি

পর্যায়: পূজা

যখন তোমায় আঘাত করি তখন চিনি । শত্রু হয়ে দাঁড়াই যখন, লও যে জিনি ।। এ প্রাণ যত নিজের তরে তোমারি ধন হরণ করে ততই শুধু তোমার কাছে হয় সে ঋণী ।। উজিয়ে যেতে চাই যতবার গর্বসুখে তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে । আলো যখন আলস-ভরে নিবিয়ে ফেলি আপন ঘরে লক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-23