গীতবিতান
← সব গান

যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম

পর্যায়: পূজা

যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা- বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা ।। এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে আজকে আমার তারে তারে শুনাও সে বারতা ।। আর বিলম্ব কোরো না গো, ওই-যে নেবে বাতি । দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি । বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়, সেই সুরে মোর বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20