যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে, যাক মিথ্যার জাল। দুঃখের প্রসাদে এল আজি মুক্তির কাল ।। এই ভালো ওগো এই ভালো বিচ্ছেদবহ্নিশিখার আলো, নিষ্ঠুর সত্য করুক বরদান- ঘুচে যাক ছলনার অন্তরাল ।। যাও প্রিয়, যাও তুমি যাও জয়রথে- বাধা দিব না পথে, বিদায় নেবার আগে মন তব স্বপ্ন হতে যেন জাগে- নির্মল হোক সব জঞ্জাল ।।