গীতবিতান
← সব গান

জননী তোমার করুণ চরণখানি

পর্যায়: পূজা

জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণকিরণরূপে ।। জননী, তোমার মরণহরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে ।। তোমারে নমি হে সকল ভুবনমাঝে, তোমারে নমি হে সকল জীবনকাজে, তনু মন ধন করি নিবেদন আজি ভক্তিপাবন তোমার পূজার ধূপে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-29