যাও রে অনন্ত ধামে মোহ মায়া পাশরি- দুঃখ আঁধার যেথা কিছুই নাহি । জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে- কেবলই আনন্দস্রোত চলেছে প্রবাহি ।। যাও রে অনন্ত ধামে, অমৃতনিকেতনে- অমরগণ লইবে তোমা উদার-প্রাণে । দেব-ঋষি রাজ-ঋষি ব্রম্ক্ষ-ঋষি যে লোকে ধ্যানভরে গান করে একতানে ।। যাও রে অনন্ত ধামে জ্যোতির্ময় আলয়ে শুভ্র সেই চিরবিমল পূণ্য কিরণে- যার যেথা দানব্রত সত্যব্রত পুণ্যবান যাও বৎস, যাও সেই দেবসদনে ।।