গীতবিতান
← সব গান

যারা কথা দিয়ে তোমার কথা বলে

পর্যায়: পূজা

যারা কথা দিয়ে তোমার কথা বলে তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে ।। একের কথা আরে বঝতে নাহি পারে, বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে ।। যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর তাদের সবার শুরে সবাই মেলে নিকট হতে দূর । বোঝে কি নাই বোঝে থাকে না তার খোঁজে, বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04