গীতবিতান
← সব গান

যতবার আলো জ্বালাতে চাই নিবে যায়

পর্যায়: পূজা

যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে । আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে ।। যে লতাটি আছে শুকায়েছে মূল- কুঁড়ি ধরে শুধু, নাহি ফোটে ফুল, আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে ।। পূজাগৌরব পুণ্যবিভব কিছু নাহি, নাহি লেশ- এ তব পূজারি পরিয়া এসেছে লজ্জার দীন বেশ । উৎসবে তার আসে নাই কেহ, বাজে নাই বাঁশি, সাজে নাই গেহ- কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া ভাঙামন্দির-দ্বারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04