যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ।। যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে এ গান লাগবে বুঝি কাজে তোমার সুরের রঙের রঙিন নাটে ।। তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া, তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে'য়া । আমি উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি বীণায় বেঁধেছি গানগুলি তোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে ।।