গীতবিতান
← সব গান

যাত্রাবেলায় রুদ্র রবে বন্ধনডোর ছিন্ন হবে

পর্যায়: পূজা

যাত্রাবেলায় রুদ্র রবে বন্ধনডোর ছিন্ন হবে । ছিন্ন হবে, ছিন্ন হবে ।। মুক্ত আমি, রুদ্ধ দ্বারে বন্দী করে কে আমারে! যাই চলে যাই অন্ধকারে ঘন্টা বাজায় সন্ধ্যা যবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04