গীতবিতান
← সব গান

যায় দিন শ্রাবণদিন যায়

পর্যায়: প্রকৃতি

যায় দিন, শ্রাবণদিন যায় । আঁধারিল মন মোর আশঙ্কায়, মিলনের বৃথা প্রত্যাশায় মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে ।। আসন্ন নির্জন রাতি, হায়, মম পথ-চাওয়া বাতি ব্যাকুলিছে শূন্যেরে কোন প্রশ্নে । দিকে দিকে কোথাও নাহি সাড়া, ফিরে খ্যাপা হাওয়া গৃহছাড়া । নিবিড়-তমিস্র-বিলুপ্ত-আশা ব্যথিতা যামিনী খোঁজে ভাষা- বৃষ্টিমুখরিত মর্মরছন্দে, সিক্ত মালতীগন্ধে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04