যায় যদি যাক সাগরতীরে- আবার আসুক, আবার আসুক, আসুক ফিরে । হায় ! রেখে দেব আসন পেতে হৃদয়েতে পথের ধুলো ভিজিয়ে দেব অশ্রুনীরে । হায় ! যায় যদি যাক শৈলশিরে- আসুক ফিরে, আসুক ফিরে । লুকিয়ে রব গিরিগুহায়, ডাকব উহায়- আমার স্বপন ওর জাগরণরইবে ঘিরে । হায় ।।