যা ছিল কালো-ধলো তোমার রঙে রঙে রাঙা হল । যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র'ল ।। রাঙা হল বসন-ভূষণ, রাঙা হল শয়ন-স্বপন- মন হল কেমন দেখ্ রে, যেমন রাঙা কমল টলোমলো ।।