যা হবার তা হবে। যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে?। পথ হতে যে ভুলিয়ে আনে পথ যে কোথায় সেই তা জানে, ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়-সেই তো ঘরে লবে।।