গীতবিতান
← সব গান

যেখানে রূপের প্রভা নয়ন-লোভা

পর্যায়: নাট্যগীতি

যেখানে রূপের প্রভা নয়ন-লোভা সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা । যেখানে রসিকসভা পরম-শোভা সেখানে এমন রসের ঝোলা কে ঠাকুরদাদা । যেখানে গলাগলি কোলাকুলি তোমারি বেচা-কেনা সেই হাটে, পড়ে না পদধূলি পথ ভুলি যেখানে ঝগড়া করে ঝগরাটে ।। যেখানে ভোলাভুলি খোলাখুলি সেখানে তোমার মতন খোলা কে ঠাকুরদাদা ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-06