গীতবিতান
← সব গান

যেন কোন্‌ ভুলের ঘোরে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

যেন কোন্‌ ভুলের ঘোরে চাঁদ চলে যায় সরে সরে । পাড়ি দেয় কালো নদী, আয় রজনী, দেখবি যদি- কেমনে তুই রাখবি ধ'রে, দূরের বাঁশি ডাকল ওরে । প্রহরগুলি বিলিয়ে দিয়ে সর্বনাশের সাধন কী এ । মগ্ন হয়ে রইবে বসে মরণ-ফুলের মধুকোষে- নতুন হয়ে আবার তোরে মিলবে বুঝি সুধায় ভ'রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-10