গীতবিতান
← সব গান

জেনো প্রেম চিরঋণী

পর্যায়: প্রেম

জেনো প্রেম চিরঋণী আপনারি হরষে, জেনো, প্রিয়ে । সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে জেনো, প্রিয়ে । কলঙ্ক যাহা আছে দূর হয় তার কাছে, কালিমার 'পরে তার অমৃত সে বরষে জেনো, প্রিয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-29