যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে
চায়-
সবাই মিলে পথে চলা হল আমার দায় গো ।।
দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে- দেয় না সাড়া হাজার ডাকে-
বাঁধন এদের সাধনধন, ছিঁড়তে যে ভয় পায় ।।
আবেশভরে ধুলায় প'ড়ে কতই করে ছল,
যখন বেলা যাবে চলে ফেলবে আঁখিজল ।
নাই ভরসা, নাই যে সাহস, চিত্ত অবশ, চরণ অলস,
লতার মতো জড়িয়ে ধরে আপন বেদনায় ।।