গীতবিতান
← সব গান

যেতে যদি হয় হবে

পর্যায়: বিচিত্র

যেতে যদি হয় হবে- যাব, যাব, যাব তবে ।। লেগেছিল কত ভালো , এই-যে আঁধার আলো- খেলা করে সাদা কালো উদার নভে । গেল দিন ধরা-মাঝে কত ভাবে, কত কাজে, সুখে দুখে কভু লাজে, কভু গরবে ।। প্রাণপণে কত দিন শুধেছি কঠিন ঋণ, কখনো বা উদাসীন ভুলেছি সবে । কভু ক'রে গেনু খেলা, স্রোতে ভাসাইনু ভেলা, আনমনে কত বেলা কাটানু ভবে ।। জীবন হয় নি ফাঁকি, ফলে ফুলে ছিল ঢাকি, যদি কিছু রহে বাকি কে তাহা লবে ! দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে যাব চলে হাসিমুখে- যাব নীরবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-06