গীতবিতান
← সব গান

যেয়ো না যেয়ো না ফিরে

পর্যায়: প্রেম

কুমারের প্রবেশ প্রমদার প্রতি কুমার । যেয়ো না, যেয়ো না ফিরে- দাঁড়াও বারেক দাঁড়াও হৃদয়-আসনে ।। চঞ্চল সমীর-সম ফিরিছ কেন কুসুমে কুসুমে কাননে কাননে । তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে- তুমি গঠিত যেন স্বপনে । এসো হে, তোমায় বারেক দেখি ভরিয়ে আঁখি, ধরিয়ে রাখি যতনে । প্রাণের মাঝে তোমারে ঢাকিব, ফুলের পাশে বাঁধিয়ে রাখিব, তুমি দিবসনিশি রহিবে মিশি কোমল প্রেমশয়নে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-10