গীতবিতান
← সব গান

যে আমারে দিয়েছে ডাক

পর্যায়: চণ্ডালিকা

প্রকৃতি। যে আমারে দিয়েছে ডাক, বচনহারা আমাকে দিয়েছে বাক্‌ । যে আমারি জেনেছে নাম, ওগো তারি নামখানি মোর হৃদয়ে তাক্‌ । আমি তারি বিচ্ছেদদহনে তপ্ত করি চিত্তের গহনে । দুঃখের পাবকে হয়ে যায় শুদ্ধ অন্তরে মলিন যাহা আছে রুদ্ধ, অপমান-নাগিনীর খুলে যায় পাক ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04