গীতবিতান
← সব গান

যে ভালোবাসুক সে ভালোবাসুক

পর্যায়: নাট্যগীতি

যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো, আমরা কে ! দীনহীন এই হৃদয় মোদের কাছেও কি কেহ ডাকে ।। তবে কেন বলো ভেবে মরি মোরা কে কাহারে ভালোবাসে ! আমাদের কিবা আসে যায় বলো কেবা কাঁদে কেবা হাসে ! আমাদের মন কেহই চাহে না, তব মনখানি লুকানো থাক্‌- প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌ ।। যদি, সখী, কেহ ভুলে মনখানি লয় তুলে, উলটি-পালটি ক্ষণেক ধরিয়া পরখ করিয়া দেখিতে চায়, তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে নিদারুণ উপেখায় । কাজ কী লো, মন লুকানো থাক্‌, প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌- হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া হরষে প্রমোদে মাতিয়া থাক্‌ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-26