গীতবিতান
← সব গান

বড় আশা করে এসেছি

পর্যায়: পূজা ও প্রার্থনা

বড় আশা ক'রে এসেছি গো, কাছে ডেকে লও, ফিরায়ো না জননী ।। দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো । আর আমি-যে কিছু চাহি নে, চরণতলে বসে থাকিবো । আর আমি-যে কিছু চাহি নে, জননী ব'লে শুধু ডাকিবো । তুমি না রাখিলে, গৃহ আর পাইবো কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো - ওই যে হেরি তমসঘনঘোরা গহন রজনী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08