গীতবিতান
← সব গান

যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে

পর্যায়: পূজা

যে-ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে মিলাব তাই জীবনগানে ।। গগনে তব বিমল নীল- হৃদয়ে লব তাহারি মিল, শান্তিময়ী গভীর বাণীর নীরব প্রাণে ।। বাজায় উষা নিশীথকূলে যে গীতভাষা সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা । ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে পূরে, সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04