গীতবিতান
← সব গান

যে কাঁদনে হিয়া কাঁদিছে

পর্যায়: বিচিত্র

যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল । যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে তারে বাঁধিল ।। পথে পথে তারে খুঁজিনু, মনে মনে তারে পূজিনু, সে পূজার মাঝে লুকায়ে আমারেও সে যে সাধিল ।। এসেছিল মন হরিতে মহাপারাবার পারায়ে । ফিরিল না আর তরীতে, আপনারে গেল হারায়ে । তারি আপনারই মাধুরী আপনারে করে চাতুরী, ধরিবে কি ধরা দিবে সে কী ভাবিয়া ফাঁদ ফাঁদিল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04