গীতবিতান
← সব গান

যে কেহ মোরে দিয়েছ সুখ

পর্যায়: পূজা

যে কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয়, সবারে আমি নমি । যে কেহ মোরে দিয়েছ দুখ দিয়েছ তাঁরি পরিচয়, সবারে আমি নমি । যে কেহ মোরে বেসেছ ভালো জ্বেলেছ ঘরে তাঁহারি আলো, তাঁহারি মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয় সবারে আমি নমি । যা-কিছু কাছে এসেছে, আছে, এনেছে তাঁরে প্রাণে, সবারে আমি নমি । যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানে, সবারে আমি নমি । জানি বা আমি নাহি বা জানি, মানি বা আমি নাহি বা মানি, নয়ন মেলি নিখিলে আমি পেয়েছি তাঁরি পরিচয়, সবারে আমি নমি ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-06