গীতবিতান
← সব গান

যে রাতে মোর দুয়ারগুলি

পর্যায়: পূজা

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে ।। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে ?। অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি । ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি ! সকালবেলা চেয়ে দেখি, দাঁড়িয়ে আছ তুমি এ কি ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-03