যে তরণীখানি ভাসালে দুজনে আজি, হে নবীন সংসারী, কাণ্ডারী কোরো তাঁহারে তাহার যিনি এ ভবের কাণ্ডারী ।। কালপারাবারে যিনি চিরদিন করিছেন পার বিরামহীন শুভযাত্রায় আজি তিনি দিন প্রসাদপবন সঞ্চারি ।। নিয়ো নিয়ো চিরজীবনপাথেয়, ভরি নিয়ো তরী কল্যাণে । সুখে দুখে শোকে আঁধারে আলোকে যেয়ো অমৃতের সন্ধানে । বাঁধা নাহি থেকো আলসে আবেশে, ঝড়ে ঝঞ্ঝায় চলে যেয়ো হেসে, তোমাদের প্রেম দিয়ো দেশে দেশে বিশ্বের মাঝে বিস্তারি ।।