যে থাকে থাক্-না দ্বারে, যে যাবি যা-না পারে । যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকি একা তুই চলে যা রে ।। কুঁড়ি চায়, আঁধার রাতে শিশিরের রসে মাতে । ফোটা ফুল চায় না নিশা, প্রাণে তার আলোর তৃষা, কাঁদে সে অন্ধকারে ।।